পবিত্রতা

১/১৯৫. অধ্যায়ঃ

মুক্বীমের তায়াম্মুম

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، عَنْ أَبِيهِ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ عُمَيْرٍ مَوْلَى ابْنُ عَبَّاسٍ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: أَقْبَلْتُ أَنَا وَعَبْدُ اللَّهِ بْنُ يَسَارٍ مَوْلَى مَيْمُونَةَ حَتَّى دَخَلْنَا عَلَى أَبِي جُهَيْمِ بْنِ الْحَارِثِ بْنِ الصِّمَّةِ الْأَنْصَارِيِّ، فَقَالَ أَبُو جُهَيْمٍ: " أَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَحْوِ بِئْرِ الْجَمَلِ، وَلَقِيَهُ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ حَتَّى أَقْبَلَ عَلَى الْجِدَارِ فَمَسَحَ بِوَجْهِهِ وَيَدَيْهِ، ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلَامَ

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

তিনি ইবন আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছেন যে, আমি এবং মায়মূনা (রাঃ)-এর মুক্তিপ্রাপ্ত গোলাম আবদুল্লাহ ইবন ইয়াসার আবু জুহাইম ইবন হারিস ইবন সিম্মা আল আনসারী এর কাছে গেলাম। আবু জুহাইম বললেন, রাসূলুল্লাহ (ﷺ) 'বি’র আল-জামাল'-এর দিক থেকে আসছিলেন, তাঁর সঙ্গে এক ব্যক্তির সাক্ষাৎ হল, সে তাঁকে সালাম দিল। রাসূলুল্লাহ (ﷺ) তার সালামের উত্তর দিলেন না। তিনি একটি দেয়ালের নিকট আসলেন এবং তার চেহারা ও উভয় হাত মাসাহ করলেন, এরপর সালামের উত্তর দিলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18