পবিত্রতা

১/১৭২. অধ্যায়ঃ

অপবিত্র ব্যক্তিকে স্পর্শ করা ও তার সঙ্গে বসা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ حُذَيْفَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيَ الرَّجُلَ مِنْ أَصْحَابِهِ مَاسَحَهُ وَدَعَا لَهُ. قَالَ: فَرَأَيْتُهُ يَوْمًا بُكْرَةً فَحِدْتُ عَنْهُ، ثُمَّ أَتَيْتُهُ حِينَ ارْتَفَعَ النَّهَارُ فَقَالَ: «إِنِّي رَأَيْتُكَ فَحِدْتَ عَنِّي». فَقُلْتُ: إِنِّي كُنْتُ جُنُبًا فَخَشِيتُ أَنْ تَمَسَّنِي. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ»

বর্ণনাকারী হুযায়ফা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) যখনই তাঁর সাহাবীদের কারো সাথে দেখা করতেন, তাঁর সাথে মুসাফাহা করতেন এবং তার জন্যে দোয়া করতেন।হুযায়ফা বলেন, একদিন ভোরে আমি তাঁর দেখা পেলাম। তাঁকে দেখে আমি দূরে সরে গেলাম। তারপর যখন কিছু বেলা হলো আমি তাঁর কাছে আসলাম। তিনি (ﷺ) বললেন, “আমি তোমাকে দেখলাম। অথচ তুমি আমা হতে দূরে সরে গেলে?”আমি বললাম, “আমি অপবিত্র অবস্থায় ছিলাম। আমার ভয় হলো, এমতাবস্থায় আপনি আমাকে স্পর্শ করে না বসেন।” এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “মুসলিম অপবিত্র হয় না।”

[১] অর্থাৎ জানাবাতের কারণে মুসলমান এরূপ নাপাক হয় না-যাতে কেউ তাকে স্পর্শ করতে পারবে না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18