পবিত্রতা

১/১৪৭. অধ্যায়ঃ

অপবিত্র ব্যক্তির উদ্ধৃত্ত পানি দ্বারা গোসল করা নিষেধ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ دَاوُدَ الْأَوْدِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: لَقِيتُ رَجُلًا صَحِبَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا صَحِبَهُ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَرْبَعَ سِنِينَ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَمْتَشِطَ أَحَدُنَا كُلَّ يَوْمٍ، أَوْ يَبُولَ فِي مُغْتَسَلِهِ، أَوْ يَغْتَسِلَ الرَّجُلُ بِفَضْلِ الْمَرْأَةِ، وَالْمَرْأَةُ بِفَضْلِ الرَّجُلِ وَلْيَغْتَرِفَا جَمِيعًا»

বর্ণনাকারী হুমায়দ ইব্‌ন আবদুর রহমান (রহঃ)

আমি সাক্ষাৎ পেয়েছি এমন এক ব্যক্তির যিনি চার বছর নবী (ﷺ)-এর সাহচর্য লাভ করেছিলেন যেরূপ আবু হুরায়রা (রাঃ) তাঁর সাহচর্য লাভ করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) আমাদের প্রতিদিন মাথা আঁচড়াতে এবং গোসলের স্থানে প্রস্রাব করতে বারণ করেছেন। আর স্ত্রীর উদ্ধৃত্ত পানি দ্বারা পুরুষকে এবং পুরুষের উদ্ধৃত্ত পানি দ্বারা স্ত্রীকে গোসল করতে বারণ করেছেন বরং তাদের একত্রে অঞ্জলি দিয়ে পানি নিতে আদেশ করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18