পবিত্রতা

১/১৩৮. অধ্যায়ঃ

হায়য ও ইস্তিহাযার রক্তের পার্থক্য নির্ণয়।

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا أَبُو الْأَشْعَثِ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ: سَمِعْتُ هِشَامَ بْنَ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهِ عَنْهَا: " أَنَّ بِنْتَ أَبِي حُبَيْشٍ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَا أَطْهُرُ أَفَأَتْرُكُ الصَّلَاةَ؟ قَالَ: «لَا. إِنَّمَا هُوَ عِرْقٌ» - قَالَ خَالِدٌ فِيمَا قَرَأْتُ عَلَيْهِ - «وَلَيْسَتْ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

আবু হুবাইশের কন্যা বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি পবিত্র হই না, অতএব আমি কি সালাত ত্যাগ করব? তিনি বললেন, না, এটা একটি শিরা মাত্র।খালিদ বলেন, আমি তার নিকট যা পাঠ করেছি তা হলো, "তা হায়জ নয়, অতএব যখন হায়জ আসে তখন সালাত ছেড়ে দেবে আর যখন শেষ হয়ে যায় তখন তুমি গোসল করে সালাত আদায় করবে।"

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18