পবিত্রতা

১/১৩৫. অধ্যায়ঃ

আক্বরা (হায়য) সম্পর্কিত বর্ণনা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ كَانَتْ تُسْتَحَاضُ سَبْعَ سِنِينَ، فَسَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَيْسَتْ بِالْحَيْضَةِ إِنَّمَا هُوَ عِرْقٌ، فَأَمَرَهَا أَنَّ تَتْرُكَ الصَّلَاةَ قَدْرَ أَقْرَائِهَا وَحَيْضَتِهَا وَتَغْتَسِلَ وَتُصَلِّيَ» فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلَاةٍ

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

উম্মু হাবিবা বিনত জাহশ (রাঃ) সাত বছর ইস্তিহাযায় আক্রান্ত ছিলেন। তিনি নবী (ﷺ)-কে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বললেন, এটা হায়জ নয়, বরং এটা একটি শিরার রক্ত মাত্র। অতএব তিনি তাকে তার হায়জের সময় পরিমাণ সালাত ত্যাগ করতে নির্দেশ দিলেন। তারপর গোসল করতে ও সালাত আদায় করতে বললেন। ফলে তিনি প্রত্যেক সালাতের জন্যে গোসল করতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18