জানাজা

২১/১১৬. অধ্যায়ঃ

ক্বরের উপর খেজুরের ডাল রাখা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلَا إِنَّ أَحَدَكُمْ إِذَا مَاتَ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ، إِنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَمِنْ أَهْلِ الْجَنَّةِ، وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ، حَتَّى يَبْعَثَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ»

বর্ণনাকারী ইব্‌ন উমর (রাঃ)

নবী (ﷺ) বলেছেন : জেনে রাখ, যখন তোমাদের কেউ মারা যায় তখন তাকে সকাল-সন্ধ্যা তার বাসস্থান দেখানো হয়। যদি সে জান্নাতি হয় তবে জান্নাতিদের স্থান। আর যদি জাহান্নামি হয় তবে জাহান্নামিদের স্থান দেখানো হয়। আর এ ধারা চলতে থাকে আল্লাহ তা’আলা তাকে কেয়ামতের দিন উঠানোর পূর্ব পর্যন্ত।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18