জানাজা

২১/১১৫. অধ্যায়ঃ

ক্বরের 'আযাব থেকে আশ্রয় প্রার্থনা করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ تَقُولُ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ الْفِتْنَةَ الَّتِي يُفْتَنُ بِهَا الْمَرْءُ فِي قَبْرِهِ، فَلَمَّا ذَكَرَ ذَلِكَ ضَجَّ الْمُسْلِمُونَ ضَجَّةً حَالَتْ بَيْنِي وَبَيْنَ أَنْ أَفْهَمَ كَلَامَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا سَكَنَتْ ضَجَّتُهُمْ قُلْتُ لِرَجُلٍ قَرِيبٍ مِنِّي: أَيْ بَارَكَ اللَّهُ لَكَ، مَاذَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آخِرِ قَوْلِهِ؟ قَالَ: «قَدْ أُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ قَرِيبًا مِنْ فِتْنَةِ الدَّجَّالِ»

বর্ণনাকারী আসমা বিন্‌ত আবূ বকর (রাঃ)

আসমা বিনত আবু বকর (রাঃ) বলেন, রসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে লোকজনকে যে পরীক্ষার সম্মুখীন হবে তার উল্লেখ করতে থাকলে মুসলিমদের কান্নার এমন শোরগোল সৃষ্টি হল, এমনকি আমার জন্য রসূলুল্লাহ (ﷺ)-এর কথা শুনতে বাধা সৃষ্টি হতে লাগল। যখন কান্নাকাটি থেমে গেল তখন আমি আমার নিকটবর্তী এক লোককে জিজ্ঞেস করলাম, আপনার প্রতি আল্লাহ তা'আলা রহম করুন। রসূলুল্লাহ (ﷺ) তাঁর কথার শেষে কি বলেছিলেন? তিনি বললেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার নিকট ওহী এসেছে যে, তোমরা কবরে দাজ্জালের ফিতনার ন্যায় করে ফিতনার সম্মুখীন হবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18