জানাজা

২১/১০৭. অধ্যায়ঃ

পাকা চামড়ার জুতা পরিধান করে ক্বরে হাঁটা গর্হিত

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ الْأَسْوَدِ بْنِ شَيْبَانَ وَكَانَ ثِقَةً، عَنْ خَالِدِ بْنِ سُمَيْرٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، أَنَّ بَشِيرَ ابْنَ الْخَصَاصِيَةِ قَالَ: كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرَّ عَلَى قُبُورِ الْمُسْلِمِينَ، فَقَالَ: «لَقَدْ سَبَقَ هَؤُلَاءِ شَرًّا كَثِيرًا»، ثُمَّ مَرَّ عَلَى قُبُورِ الْمُشْرِكِينَ، فَقَالَ: «لَقَدْ سَبَقَ هَؤُلَاءِ خَيْرًا كَثِيرًا»، فَحَانَتْ مِنْهُ الْتِفَاتَةٌ، فَرَأَى رَجُلًا يَمْشِي بَيْنَ الْقُبُورِ فِي نَعْلَيْهِ، فَقَالَ: «يَا صَاحِبَ السِّبْتِيَّتَيْنِ أَلْقِهِمَا»

বর্ণনাকারী বশীর ইব্‌ন খাছাছিয়াহ (রাঃ)

আমি একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে যাচ্ছিলাম। তিনি (ﷺ) মুসলিমদের একটি কবরস্থানে গিয়ে বললেন যে, এরা বহু মন্দ কাজ পরিত্যাগ করে অগ্রগামী হয়েছে। অতঃপর তিনি (ﷺ) মুশরিকদের একটি কবরস্থানে গিয়ে বললেন যে, এরা বহু কল্যাণকর কাজ পরিত্যাগে অগ্রগামী হয়েছে। অতঃপর তিনি (ﷺ) অন্যদিকে লক্ষ্য করে দেখলেন যে, এক ব্যক্তি জুতা পায়ে কবরস্থানের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করছে। তখন তিনি (ﷺ) বললেন, "হে চামড়ার জুতা পরিধানকারী! জুতা খুলে ফেল।"

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18