জানাজা

২১/১০০. অধ্যায়ঃ

ক্ববর যিয়ারত করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ آدَمَ، عَنْ ابْنِ فُضَيْلٍ، عَنْ أَبِي سِنَانٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا، وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ، فَامْسِكُوا مَا بَدَا لَكُمْ، وَنَهَيْتُكُمْ عَنِ النَّبِيذِ إِلَّا فِي سِقَاءٍ فَاشْرَبُوا فِي الْأَسْقِيَةِ كُلِّهَا وَلَا تَشْرَبُوا مُسْكِرًا»

বর্ণনাকারী আব্দুল্লাহ এর পিতা বুয়ায়দা (রাঃ)

আবদুল্লাহ ইবন বুরাইদা (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে বারণ করেছিলাম। এখন তোমরা কবর যিয়ারত কর। আমি তোমাদেরকে তিন দিনের বেশি কুরবানির গোশত সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা যতদিন ইচ্ছা সংরক্ষণ করতে পার। আমি তোমাদেরকে মশক ছাড়া অন্য কোনো পাত্রে নাবীয রাখতে বারণ করেছিলাম। এখন তোমরা যে কোনো পাত্রে রেখে তা পান করতে পার। তবে হ্যাঁ, নেশাদায়ক হলে পান করবে না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18