জানাজা
২১/৯৫. অধ্যায়ঃ
জানাযাহ্ শেষে বাহনে আরোহণ করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، وَيَحْيَى بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَنَازَةِ أَبِي الدَّحْدَاحِ، فَلَمَّا رَجَعَ أُتِيَ بِفَرَسٍ مُعْرَوْرًى، فَرَكِبَ وَمَشَيْنَا مَعَهُ»
বর্ণনাকারী জাবির ইব্ন সামুরা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আবু দাহদাহ (রাঃ)-এর জানাজার জন্য বের হলেন। যখন তিনি (ﷺ) ফিরছিলেন, তখন তাঁর জন্য একটি ঘোড়া আনা হল, এর পিঠে গদি ছিল না। তিনি (ﷺ) তাতে সওয়ার হলেন আর আমরা তাঁর সাথে হেঁটে আসলাম।