জানাজা

২১/৯০. অধ্যায়ঃ

একই ক্বরে একাধিক ব্যক্তিকে দাফন দেয়া

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ هِشَامِ بْنِ عَامِرٍ قَالَ: لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ أَصَابَ النَّاسَ جَهْدٌ شَدِيدٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «احْفِرُوا وَأَوْسِعُوا، وَادْفِنُوا الِاثْنَيْنِ وَالثَّلَاثَةَ فِي قَبْرٍ»، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، فَمَنْ نُقَدِّمُ؟ قَالَ: «قَدِّمُوا أَكْثَرَهُمْ قُرْآنًا»

বর্ণনাকারী হিশাম ইব্‌ন আমির (রাঃ)

উহুদের দিন যখন সাহাবীগণ ভীষণভাবে দুর্বল হয়ে পড়লেন তখন নবী (ﷺ) বললেন, তোমরা কবর খনন কর ও তা প্রশস্ত কর এবং প্রত্যেক কবরে দুই জন তিন জনকে দাফন কর। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! আমরা কাকে প্রথমে রাখব? তিনি (ﷺ) বললেন, যে কুরআন বেশি জানে তাকে প্রথমে রাখবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18