জানাজা

২১/৭৭. অধ্যায়ঃ

[জানাযার] দু'আ

সুনানে নাসাঈ

خْبَرَنَا الْهَيْثَمُ بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ وَهُوَ ابْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، وَسُورَةٍ وَجَهَرَ حَتَّى أَسْمَعَنَا، فَلَمَّا فَرَغَ أَخَذْتُ بِيَدِهِ، فَسَأَلْتُهُ فَقَالَ: «سُنَّةٌ وَحَقٌّ»

বর্ণনাকারী তালহা ইব্‌ন আব্দুল্লাহ (রাঃ)

আমি ইবন আব্বাস (রাঃ)-এর পেছনে জানাজার সালাত আদায় করেছিলাম। তাতে তিনি সূরা ফাতিহা ও অন্য একটি সূরা তিলাওয়াত করলেন এবং এমন উচ্চৈঃস্বরে তিলাওয়াত করলেন যে, আমরা তা শুনতে পেলাম। যখন তিনি সালাত শেষ করলেন আমি তাঁর হাত ধরে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটাই সুন্নত এবং সঠিক নিয়ম।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18