জানাজা

২১/৭৬. অধ্যায়ঃ

জানাযার তাকবীর সংখ্যা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ قَالَ: مَرِضَتِ امْرَأَةٌ مِنْ أَهْلِ الْعَوَالِي، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ شَيْءٍ عِيَادَةً لِلْمَرِيضِ، فَقَالَ: «إِذَا مَاتَتْ فَآذِنُونِي»، فَمَاتَتْ لَيْلًا، فَدَفَنُوهَا وَلَمْ يُعْلِمُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا أَصْبَحَ سَأَلَ عَنْهَا، فَقَالُوا: كَرِهْنَا أَنْ نُوقِظَكَ يَا رَسُولَ اللَّهِ، فَأَتَى قَبْرَهَا، فَصَلَّى عَلَيْهَا وَكَبَّرَ أَرْبَعًا

বর্ণনাকারী আবূ উমামা ইব্‌ন সাহ্‌ল (রাঃ)

একজন গ্রাম্য মহিলা অসুস্থ হয়। নবী (ﷺ)-এর অত্যধিক পছন্দনীয় কাজ ছিল রোগীর শুশ্রূষা করা। তাই তিনি (ﷺ) বললেন, এ মহিলা মৃত্যুবরণ করলে আমাকে জানাবে। মহিলা রাতে মারা গেলে সাহাবীগণ নবী (ﷺ)-কে না জানিয়ে তাকে কবর দিয়ে দিল। সকাল হলে তিনি (ﷺ) তার সম্পর্কে জানতে চাইলেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রসূল (ﷺ)! আমরা আপনাকে ঘুম হতে জাগানো সমীচীন মনে করিনি। অতঃপর তিনি তার কবরের কাছে এসে চারটি তাকবির দিয়ে তার জানাজার সালাত আদায় করলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18