জানাজা

২১/৬৮. অধ্যায়ঃ

আত্মহত্যাকারীর ওপর জানাযার সলাত আদায় না করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، سَمِعْتُ ذَكْوَانَ يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ، فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ ـ ثُمَّ انْقَطَعَ عَلَيَّ شَيْءٌ خَالِدٌ يَقُولُ ـ كَانَتْ حَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন: যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করে সে ব্যক্তি জাহান্নামের আগুনে সদাসর্বদা পাহাড় থেকে পড়তে থাকবে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে সে ব্যক্তি জাহান্নামের আগুনে সদাসর্বদা নিজ হাতে বিষ পান করতে থাকবে। যে ব্যক্তি লোহা দিয়ে আত্মহত্যা করে তার হাতে একটি লোহার বস্তু থাকবে যা দ্বারা জাহান্নামের আগুনে সদাসর্বদা নিজের পেটে আঘাত করতে থাকবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18