জানাজা

২১/৬৭. অধ্যায়ঃ

ঋণগ্রস্ত ব্যক্তির জানাযার সলাত আদায় করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا نُوحُ بْنُ حَبِيبٍ الْقُوْمَسِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي عَلَى رَجُلٍ عَلَيْهِ دَيْنٌ، فَأُتِيَ بِمَيْتٍ، فَسَأَلَ: «أَعَلَيْهِ دَيْنٌ؟» قَالُوا: نَعَمْ، عَلَيْهِ دِينَارَانِ، قَالَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ»، قَالَ أَبُو قَتَادَةَ: هُمَا عَلَيَّ يَا رَسُولَ اللَّهِ، فَصَلَّى عَلَيْهِ، فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ، مَنْ تَرَكَ دَيْنًا فَعَلَيَّ، وَمَنْ تَرَكَ مَالًا فَلِوَرَثَتِهِ»

বর্ণনাকারী জাবির (রাঃ)

নবী (ﷺ) ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা সালাত আদায় করতেন না। এক লোকের লাশ আনা হলে তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন, এর ওপর কি কোনো ঋণ আছে? সাহাবীগণ বললেন, হ্যাঁ, তার ওপর দুই দিনার ঋণ রয়েছে। তিনি (ﷺ) বললেন, তোমরা নিজেরাই তোমাদের সাথীর জানাজা সালাত আদায় কর। আবু কাতাদাহ (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! সে দিনার পরিশোধের দায়িত্ব আমার ওপর। অতঃপর তিনি তার জানাজা সালাত আদায় করলেন।যখন আল্লাহ তা'আলা তাঁর রাসূল (ﷺ)-কে মক্কা বিজয় দান করলেন, তখন তিনি বললেন, আমি প্রত্যেক মুমিনের নিকট তার নিজ অপেক্ষা ঘনিষ্ঠতর। যে ব্যক্তি ঋণ রেখে যায় তা পরিশোধ করার দায়িত্ব আমার ওপর। আর যে ব্যক্তি অর্থ-সম্পদ রেখে যায় তা তার ওয়ারিসদের জন্য।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18