জানাজা
২১/৬৬. অধ্যায়ঃ
খিয়ানাতকারীর জানাযার সলাত আদায় করা প্রসঙ্গ
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ أَبِي عَمْرَةَ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ قَالَ: مَاتَ رَجُلٌ بِخَيْبَرَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ إِنَّهُ غَلَّ فِي سَبِيلِ اللَّهِ»، فَفَتَّشْنَا مَتَاعَهُ فَوَجَدْنَا فِيهِ خَرَزًا مِنْ خَرَزِ يَهُودَ مَا يُسَاوِي دِرْهَمَيْنِ
বর্ণনাকারী যায়দ ইব্ন খালিদ (রাঃ)
খায়বারে এক লোক মৃত্যুবরণ করলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা তোমাদের সঙ্গীর জানাজা সালাত আদায় কর, কেননা সে আল্লাহর রাস্তায় খিয়ানাত করেছে। আমরা তার মালামাল তল্লাশি করে ইয়াহুদীদের মূল্যবান পাথর থেকে একটি পাথর পেলাম, যার মূল্য দুই দিরহাম সমতুল্য ছিল।