জানাজা
২১/৫২. অধ্যায়ঃ
মৃত ব্যক্তিদের মন্দ বলায় নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَتْبَعُ الْمَيِّتَ ثَلَاثَةٌ: أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ، فَيَرْجِعُ اثْنَانِ أَهْلُهُ وَمَالُهُ، وَيَبْقَى وَاحِدٌ عَمَلُهُ "
বর্ণনাকারী আব্দুল্লাহ ইব্ন আবূ বকর (রাঃ)
আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিনটি জিনিস মৃত ব্যক্তির অনুসরণ করে—তার পরিবার-পরিজন, তার ধন-সম্পদ ও তার আমল। তার পরিবার-পরিজন এবং তার ধন-সম্পত্তি ফিরে আসে আর একটি বস্তু তার সাথেই থেকে যায়, আর তা হল তার আমল।