জানাজা
২১/৪৫. অধ্যায়ঃ
জানাযার নিমিত্তে দাঁড়াবার আদেশ।
সুনানে নাসাঈ
أَخْبَرَنِي أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ، قَالَ: أَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ عَمِّهِ يَزِيدَ بْنِ ثَابِتٍ، أَنَّهُمْ «كَانُوا جُلُوسًا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَلَعَتْ جَنَازَةٌ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَامَ مَنْ مَعَهُ فَلَمْ يَزَالُوا قِيَامًا حَتَّى نَفَذَتْ»
বর্ণনাকারী ইয়াযীদ ইব্ন সাবিত (রাঃ)
তাঁরা নবী (ﷺ)-এর সাথে বসা ছিলেন, এমন সময় একটি জানাজা আসতে দেখা গেল তখন রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে গেলেন আর তাঁর সাথে যারা ছিলেন তারাও দাঁড়িয়ে গেলেন। তারা ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ না জানাজাটি দূরে চলে গেল।