জানাজা

২১/৪১. অধ্যায়ঃ

মুহরিম ব্যক্তি মৃত্যুবরণ করলে কিভাবে তাকে কাফন পরানো হবে?

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ نَافِعٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْسِلُوا الْمُحْرِمَ فِي ثَوْبَيْهِ اللَّذَيْنِ أَحْرَمَ فِيهِمَا، وَاغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْهِ، وَلَا تُمِسُّوهُ بِطِيبٍ، وَلَا تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُحْرِمًا»

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা ইহরাম পরিহিত ব্যক্তিকে তার ইহরামের কাপড়সহ পানি এবং বরই পাতা দিয়ে গোসল দেবে। তাকে তার ইহরামের কাপড় দিয়েই কাফন দেবে এবং তার শরীরে কোন সুগন্ধি লাগাবে না। আর তার মাথা ঢেকে দেবে না। কেননা, সে কেয়ামতের দিন ইহরাম অবস্থায় উত্থিত হবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18