জানাজা
২১/৪০. অধ্যায়ঃ
কাফনে কামীস ব্যবহার করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الزُّهْرِيُّ الْبَصْرِىُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرًا، يَقُولُ: «وَكَانَ الْعَبَّاسُ بِالْمَدِينَةِ، فَطَلَبَتِ الْأَنْصَارُ ثَوْبًا يَكْسُونَهُ، فَلَمْ يَجِدُوا قَمِيصًا يَصْلُحُ عَلَيْهِ إِلَّا قَمِيصَ عَبْدِ اللَّهِ بْنِ أُبَيٍّ فَكَسَوْهُ إِيَّاهُ»
বর্ণনাকারী জাবির (রাঃ)
তিনি জাবির (রাঃ)-কে বলতে শুনেছেন। ‘আব্বাস (রাঃ) মাদীনাতে ছিলেন। আনসারগণ তাঁকে পরিধান করানোর জন্য একটি কাপড় সন্ধান করে আবদুল্লাহ ইবন উবাই-এর কুর্তা ছাড়া এমন কোনো কুর্তা খুঁজে পেলেন না যা তাঁর গায়ে লাগে। তাই সেটাই তাঁকে পরিধান করালেন।