পবিত্রতা

১/১২৮. অধ্যায়ঃ

মুশরিককে দাফন করার পর গোসল করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنِي شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ: سَمِعْتُ نَاجِيَةَ بْنَ كَعْبٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ أَبَا طَالِبٍ مَاتَ. فَقَالَ: «اذْهَبْ فَوَارِهِ». قَالَ: إِنَّهُ مَاتَ مُشْرِكًا. قَالَ: «اذْهَبْ فَوَارِهِ». فَلَمَّا وَارَيْتُهُ رَجَعْتُ إِلَيْهِ، فَقَالَ لِي: «اغْتَسِلْ»

বর্ণনাকারী আলী (রাঃ)

একবার তিনি নবী (ﷺ)-এর কাছে এসে বললেন, আবু তালিব মরে গেছেন। তিনি (ﷺ) বললেন, যাও, তাঁকে দাফন কর। আলি (রাঃ) বললেন, তিনি তো মুশরিক অবস্থায় মারা গেলেন। তিনি (ﷺ) আবার বললেন, যাও তাঁকে দাফন কর।অতঃপর যখন আমি তাঁকে দাফন করে তাঁর কাছে ফিরে আসলাম তখন তিনি আমাকে বললেন, গোসল করে নাও।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18