জানাজা

২১/৩৫. অধ্যায়ঃ

মৃত ব্যক্তির গোসলে কপূর ব্যবহার করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ: أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ فَقَالَ: «اغْسِلْنَهَا ثَلَاثًا أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكِ إِنْ رَأَيْتُنَّ ذَلِكِ، بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الْآخِرَةِ كَافُورًا، أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي»، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ وَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ»، قَالَ: أَوْ قَالَتْ حَفْصَةُ: «اغْسِلْنَهَا ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا»، قَالَ: وَقَالَتْ أُمُّ عَطِيَّةَ: مَشَطْنَاهَا ثَلَاثَةَ قُرُونٍ،

বর্ণনাকারী উম্মে আতিয়্যা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসলেন, তখন আমরা তাঁর মেয়েকে গোসল করাচ্ছিলাম। তিনি (ﷺ) বললেন, “তাকে তিনবার, পাঁচবার বা তার চেয়ে বেশি গোসল করাবে যদি তোমরা ভাল মনে কর তাহলে পানি এবং বরই পাতা দ্বারা। আর শেষবারে কর্পূর বা কর্পূরের কিছু অংশ দেবে। আর তোমরা শেষ করলে আমাকে জানাবে।”আমরা শেষ করলে তাঁকে সংবাদ দিলাম। তিনি (ﷺ) আমাদেরকে তার নিজের লুঙ্গি দিয়ে বললেন যে, “এটা তার শরীরে জড়িয়ে দিও।”বর্ণনাকারী বলেন, হাফসা (রাঃ) বলেছেন, “তাকে তিনবার, পাঁচবার অথবা সাতবার গোসল করাবে।”উম্মু আতিয়া (রাঃ) বলেন, “আমরা তার চুল আঁচড়িয়ে তিন ভাগে বিভক্ত করে দিলাম।”

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18