জানাজা

২১/৩২. অধ্যায়ঃ

মৃতকে বেজোড় গোসল দেয়া

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: حَدَّثَتْنَا حَفْصَةُ، عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ: مَاتَتْ إِحْدَى بَنَاتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَرْسَلَ إِلَيْنَا فَقَالَ: «اغْسِلْنَهَا بِمَاءٍ وَسِدْرٍ، وَاغْسِلْنَهَا وِتْرًا ثَلَاثًا أَوْ خَمْسًا، أَوْ سَبْعًا إِنْ رَأَيْتُنَّ ذَلِكِ، وَاجْعَلْنَ فِي الْآخِرَةِ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي»، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حَقْوَهُ وَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ، وَمَشَطْنَاهَا ثَلَاثَةَ قُرُونٍ، وَأَلْقَيْنَاهَا مِنْ خَلْفِهَا»

বর্ণনাকারী উম্মে আতিয়্যা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-এর এক মেয়ে মারা গেলে তিনি আমাদের ডেকে বললেন, “তাকে বরই পাতা ও পানি দিয়ে গোসল করাও। আর তাকে তিন, পাঁচ অথবা সাতবার বিজোড় সংখ্যায় গোসল করাবে, যদি তোমরা তা ভাল মনে কর। আর শেষবার কিছু কর্পূর দিবে। কাজ সমাপ্ত হলে তোমরা আমাকে সংবাদ দিও।” আমরা কাজ সমাপ্ত করে তাঁকে সংবাদ দিলাম। তখন তিনি (ﷺ) আমাদের দিকে তাঁর লুঙ্গি বা এ জাতীয় পোশাক দিয়ে বললেন, “এটি তার দেহের সঙ্গে জড়িয়ে দাও।” আমরা তার চুল তিন ভাগে ভাগ করে আঁচড়িয়ে দিলাম এবং তা পেছনে দিয়ে দিলাম।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18