জানাজা
২১/২৬. অধ্যায়ঃ
যে ব্যক্তির জীবদ্দশায় তিন সন্তানের মৃত্যু হয়
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا إِسْحَقُ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، قَالَ: حَدَّثَنِي طَلْقُ بْنُ مُعَاوِيَةَ، وَحَفْصُ بْنُ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنِي جَدِّي طَلْقُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَابْنٍ لَهَا يَشْتَكِي، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَخَافُ عَلَيْهِ وَقَدْ قَدَّمْتُ ثَلَاثَةً، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ احْتَظَرْتِ بِحِظَارٍ شَدِيدٍ مِنَ النَّارِ»
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
জনৈকা মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তার অসুস্থ ছেলেকে নিয়ে এসে বলল, “হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি এর মৃত্যুর আশঙ্কা করছি। ইতোপূর্বে আরও তিনজন মৃত্যুবরণ করেছে।” তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তুমি তো এক কঠিন প্রাচীর দ্বারা জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করেছ।”