জানাজা

২১/২১. অধ্যায়ঃ

বুকের কাপড় ছিঁড়ে ফেলা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا هَنَّادٌ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ سَهْمِ بْنِ مِنْجَابٍ، عَنْ الْقَرْثَعِ، قَالَ: لَمَّا ثَقُلَ أَبُو مُوسَى صَاحَتْ امْرَأَتُهُ فَقَالَ: أَمَا عَلِمْتِ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: بَلَى، ثُمَّ سَكَتَتْ، فَقِيلَ لَهَا بَعْدَ ذَلِكَ: أَيُّ شَيْءٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ مَنْ حَلَقَ، أَوْ سَلَقَ، أَوْ خَرَقَ»

বর্ণনাকারী কারছা (রাঃ)

যখন আবু মূসা (রাঃ)-এর অসুখ বেড়ে গেল, তাঁর স্ত্রী উচ্চৈঃস্বরে চিৎকার করতে লাগলেন। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছেন, তা কি তোমার জানা নেই? তিনি বললেন, হ্যাঁ, জানা আছে। অতঃপর তিনি চুপ হয়ে গেলে তাঁকে জিজ্ঞেস করা হল, রাসূলুল্লাহ (ﷺ) কি বলেছিলেন? তিনি বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) লানত দিয়েছেন সেই ব্যক্তির ওপর, যে চুল কামায়, উচ্চ স্বরে কান্না করে, বা কাপড় ছিঁড়ে ফেলে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18