জানাজা

২১/১৬. অধ্যায়ঃ

মৃত ব্যক্তির জন্য কান্না করার অনুমতি প্রসঙ্গে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ هُوَ ابْنُ جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، أَنَّ سَلَمَةَ بْنَ الْأَزْرَقِ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ قَالَ: مَاتَ مَيِّتٌ مِنْ آلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاجْتَمَعَ النِّسَاءُ يَبْكِينَ عَلَيْهِ، فَقَامَ عُمَرُ يَنْهَاهُنَّ وَيَطْرُدُهُنَّ، فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُنَّ يَا عُمَرُ فَإِنَّ الْعَيْنَ دَامِعَةٌ، وَالْقَلْبَ مُصَابٌ، وَالْعَهْدَ قَرِيبٌ»

বর্ণনাকারী সালাম ইব্‌ন আযরাক (রহঃ)

আমি আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছি: রাসূলুল্লাহ (ﷺ)-এর পরিবারবর্গের এক ব্যক্তি মৃত্যুবরণ করল। মহিলারা তার জন্য কাঁদতে জড়ো হল। উমর (রাঃ) দাঁড়িয়ে তাদের নিষেধ করতে এবং সরিয়ে দিতে উদ্যত হলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ‘হে উমর! তাদের ছেড়ে দাও। কেননা চক্ষু অশ্রুসিক্ত, হৃদয় ব্যথাতুর, আর বিয়োগ মুহূর্তও অতি সাম্প্রতিক।’

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18