জানাজা
২১/১৪. অধ্যায়ঃ
মৃতের জন্য ক্রন্দনের নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ سَيْفٍ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: قَالَ سَالِمٌ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ: قَالَ عُمَرُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُعَذَّبُ الْمَيِّتُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»
বর্ণনাকারী উমর (রাঃ)
উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মৃত ব্যক্তির পরিবারবর্গের ক্রন্দনের কারণে তাকে শাস্তি দেয়া হয়।