পবিত্রতা
১/১২৩. অধ্যায়ঃ
আগুনে সিদ্ধ জিনিস খাওয়ার পর উযূ না করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ قَالَ: «كَانَ آخِرُ الْأَمْرَيْنِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرْكَ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ»
বর্ণনাকারী মুহাম্মদ ইব্ন মুনকাদির (রহঃ)
আমি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছি যে, যে সকল জিনিসকে আগুনে স্পর্শ করেছে তা খাওয়ার পরে ওজু করা ও না করার মধ্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর শেষ কাজটি ছিল ওজু না করা।