পবিত্রতা

১/১২৩. অধ্যায়ঃ

আগুনে সিদ্ধ জিনিস খাওয়ার পর উযূ না করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ: دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ فَحَدَّثَتْنِي، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصْبِحُ جُنُبًا مِنْ غَيْرِ احْتِلَامٍ، ثُمَّ يَصُومُ» وَحَدَّثَنَا مَعَ هَذَا الْحَدِيثِ أَنَّهَا حَدَّثَتْهُ: أَنَّهَا «قَرَّبَتْ إِلَى النَّبيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَنْبًا مَشْوِيًّا فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ»

বর্ণনাকারী সুলায়মান ইব্‌ন ইয়াসার (রহঃ)

আমি উম্মু সালামা (রাঃ) কাছে গেলাম। তিনি আমার কাছে বর্ণনা করলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) সহবাসজনিত কারণে (স্বপ্নদোষ ব্যতীত) অপবিত্র অবস্থায় ভোর করতেন এবং সিয়ামও পালন করতেন।বর্ণনাকারী রাবীদের মধ্যে খালিদ বলেন যে, এ হাদীসের সাথে তিনি এও বর্ণনা করেছেন যে, একদিন উম্মু সালামা (রাঃ) নবী (ﷺ)-এর কাছে ভুনা গোশত রাখলেন। তিনি তা হতে কিছু খেলেন। পরে সালাতের জন্য দাঁড়ালেন কিন্তু ওজু করলেন না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18