পবিত্রতা

১/১১৯. অধ্যায়ঃ

পুরুষাঙ্গ স্পর্শ করায় উযূ না করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا هَنَّادٌ، عَنْ مُلَازِمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقِ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ قَالَ: خَرَجْنَا وَفْدًا حَتَّى قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْنَاهُ وَصَلَّيْنَا مَعَهُ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ جَاءَ رَجُلٌ كَأَنَّهُ بَدَوِيٌّ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا تَرَى فِي رَجُلٍ مَسَّ ذَكَرَهُ فِي الصَّلَاةِ؟ قَالَ: «وَهَلْ هُوَ إِلَّا مُضْغَةٌ مِنْكَ أَوْ بِضْعَةٌ مِنْكَ»

বর্ণনাকারী তালক ইব্ন আলী (রাঃ)

আমরা আমাদের বংশের প্রতিনিধি হিসেবে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলাম, তারপর তাঁর কাছে বায়আত গ্রহণ করলাম এবং তাঁর সঙ্গে সালাত আদায় করলাম। সালাত শেষ হলে এক ব্যক্তি আসলো, মনে হলো যেন সে একজন গ্রাম্য লোক। সে বললো, হে আল্লাহর রাসূল! কোন লোক সালাতে পুরুষাঙ্গ স্পর্শ করলে তার সম্বন্ধে আপনার সিদ্ধান্ত কি? তিনি (ﷺ) বললেন, এটা তোমার শরীরের এক টুকরা গোশত বৈ আর কি? অথবা তিনি বললেন, তা তোমার শরীরের একটি অংশ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18