উভয় ঈদের নামায
১৯/৩৪. অধ্যায়ঃ
'ঈদের দিনে ইমামের সামনে খেলাধূলা করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ، عَنْ عَبْدَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «جَاءَ السُّودَانُ يَلْعَبُونَ بَيْنَ يَدَيِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَوْمِ عِيدٍ، فَدَعَانِي، فَكُنْتُ أَطَّلِعُ إِلَيْهِمْ مِنْ فَوْقِ عَاتِقِهِ، فَمَا زِلْتُ أَنْظُرُ إِلَيْهِمْ حَتَّى كُنْتُ أَنَا الَّتِي انْصَرَفْتُ»
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
কয়েকজন সুদানী লোক এসে ঈদের দিনে নবী (ﷺ)-এর সামনে খেলাধুলা করতে লাগল। তিনি আমাকে ডাকলেন। আমি নবী (ﷺ)-এর কাঁধের উপর দিয়ে তাদের দিকে দেখতে লাগলাম। আমি তাদের হতে নিজে ফিরে না আসা পর্যন্ত দেখতেই ছিলাম।