পবিত্রতা

১/১১২. অধ্যায়ঃ

মাযী কখন উযূ নষ্ট করে এবং কখন করে না

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خالدٌ، عَنْ شُعْبَةَ قَالَ: أَخْبَرَنِي سُلَيْمَانُ قَالَ: سَمِعْتُ مُنْذِرًا، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ عَلِيٍّ قَالَ: اسْتَحْيَيْتُ أَنْ أَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْمَذْيِ - مِنْ أَجْلِ فَاطِمَةَ - فَأَمَرْتُ الْمِقْدَادَ بْنَ الْأَسْوَدِ فَسَأَلَهُ فَقَالَ: «فِيهِ الْوُضُوءُ»

বর্ণনাকারী আলী (রাঃ)

ফাতিমা (রাঃ) আমার স্ত্রী থাকায় মযী (বীর্যপাতের পূর্বে যে তরল পদার্থ নির্গত হয়) সম্পর্কে নবী (ﷺ)-কে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করলাম। অতএব, আমি মিকদাদ ইবনু আসওয়াদ (রাঃ)-কে অনুরোধ করলাম। তিনি তাঁকে জিজ্ঞেস করলেন, তিনি (ﷺ) বললেন, এতে ওজু করতে হবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18