উভয় ঈদের নামায
১৯/১৩. অধ্যায়ঃ
উভয় ঈদের সলাতে "সাব্বিহিস্স্না রব্বিকাল আ'লা-” এবং “হাল আতা-কা হাদীসুল গ-শিয়াহ্” তিলাওয়াত করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الْعِيدَيْنِ، وَيَوْمِ الْجُمُعَةِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ، وَرُبَّمَا اجْتَمَعَا فِي يَوْمٍ وَاحِدٍ فَيَقْرَأُ بِهِمَا»
বর্ণনাকারী নু‘মান ইব্ন বাশীর (রাঃ)
, রাসূলুল্লাহ (ﷺ) উভয় ঈদ এবং জুমু’আর সালাতে "সাব্বিহিস্মা রব্বিকাল আ’লা-" (৮৭. সূরা আ’লা) এবং “হাল আতাকা হাদীসুল গাশিয়াহ্" (৮৮. সূরা আল গাশিয়াহ্) পাঠ করতেন। কখনও কখনও ঈদ এবং জুমু’আ একই দিনে হয়ে যেত। তখন তিনি উপরোক্ত সূরা দুটি পাঠ করতেন।