পবিত্রতা

১/৯৮. অধ্যায়ঃ

মুসাফিরের জন্য মোজার উপর মাসাহ করার সময়সীমা

সুনানে নাসাঈ

خْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ الرُّهَاوِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ وَمَالِكُ بْنُ مِغْوَلٍ وَزُهَيْرٌ وَأَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ وَسُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ قَالَ: سَأَلْتُ صَفْوَانَ بْنَ عَسَّالٍ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَأْمُرُنَا إِذَا كُنَّا مُسَافِرِينَ أَنْ نَمْسَحَ عَلَى خِفَافِنَا وَلَا نَنْزِعَهَا ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ إِلَّا مِنْ جَنَابَةٍ»

বর্ণনাকারী যির(রহঃ)

আমি সাফওয়ান ইবন আস্সালকে মোজার উপর মাসাহ করা সম্বন্ধে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছিলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে আদেশ করতেন, আমরা যখন সফর অবস্থায় থাকি তখন যেন মোজার উপর মাসাহ করি এবং তিন দিন, অপবিত্রতার অবস্থা ছাড়া পায়খানা-প্রস্রাব অথবা নিদ্রার কারণে তা না খুলি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18