পবিত্রতা
১/৯৬. অধ্যায়ঃ
মোজার উপর মাসাহ করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ الْمُغِيرَةِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ خَرَجَ لِحَاجَتِهِ، فَاتَّبَعَهُ الْمُغِيرَةُ بِإِدَاوَةٍ فِيهَا مَاءٌ، فَصَبَّ عَلَيْهِ حَتَّى فَرَغَ مِنْ حَاجَتِهِ، فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ»
বর্ণনাকারী মুগীরা ইবন শুআবা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) তাঁর প্রয়োজনে বাইরে যান। মুগীরা (রাঃ) পানির পাত্র নিয়ে তাঁর অনুসরণ করেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর প্রয়োজন সমাধা করার পর ওজু করেন এবং মোজার উপর মাসাহ করেন। ওজু করার সময় মুগীরা (রাঃ) তাঁকে পানি ঢেলে দেন।