পবিত্রতা

১/৯০. অধ্যায়ঃ

কোন্ পা প্রথমে ধৌত করবে?

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: أَخْبَرَنِي الْأَشْعَثُ قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا وَذَكَرَتْ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُحِبُّ التَّيَامُنَ مَا اسْتَطَاعَ فِي طُهُورِهِ وَنَعْلِهِ وَتَرَجُّلِهِ» قَالَ شُعْبَةُ: ثُمَّ سَمِعْتُ الْأَشْعَثَ بِوَاسِطَ يَقُولُ: يُحِبُّ التَّيَامُنَ، فَذَكَرَ شَأْنَهُ كُلَّهُ، ثُمَّ سَمِعْتُهُ بِالْكُوفَةِ يَقُولُ: يُحِبُّ التَّيَامُنَ مَا اسْتَطَاعَ

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

তিনি উল্লেখ করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ওজু করা, জুতা পরা ও চুল আঁচড়াতে যথাসম্ভব ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন।হাদীসের অন্যতম রাবী শু'বাহ্ বলেন, ওয়াসিত শহরে আমি আশ'আস (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সকল কাজ ডান দিক হতে শুরু করা ভালো মনে করতেন। তারপর কূফায় আমি তাঁকে বলতে শুনেছি, তিনি (রাসূলুল্লাহ (ﷺ)) যথাসাধ্য ডান দিক হতে আরম্ভ করা ভালো মনে করতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18