ঘোড়া

২৮/১. অধ্যায়ঃ

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫৬১

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ وَهُوَ ابْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ بْنِ صَالِحِ بْنِ صَبِيحٍ الْمُرِّيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي عَبْلَةَ، عَنْ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجُرَشِيِّ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ سَلَمَةَ بْنِ نُفَيْلٍ الْكِنْدِيِّ، قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَذَالَ النَّاسُ الْخَيْلَ، وَوَضَعُوا السِّلَاحَ، وَقَالُوا: لَا جِهَادَ قَدْ وَضَعَتِ الْحَرْبُ أَوْزَارَهَا، فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَجْهِهِ، وَقَالَ: «كَذَبُوا الْآنَ، الْآنَ جَاءَ الْقِتَالُ، وَلَا يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ، وَيُزِيغُ اللَّهُ لَهُمْ قُلُوبَ أَقْوَامٍ، وَيَرْزُقُهُمْ مِنْهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ، وَحَتَّى يَأْتِيَ وَعْدُ اللَّهِ، وَالْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَهُوَ يُوحَى إِلَيَّ أَنِّي مَقْبُوضٌ غَيْرَ مُلَبَّثٍ، وَأَنْتُمْ تَتَّبِعُونِي أَفْنَادًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، وَعُقْرُ دَارِ الْمُؤْمِنِينَ الشَّامُ»

বর্ণনাকারী সালামা ইব্‌ন নুফায়ল কিন্‌দী (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ছিলাম। এমন সময় জনৈক ব্যক্তি বললেন : হে আল্লাহর রাসূল! লোকেরা ঘোড়া অপদস্থ করেছে, অস্ত্রশস্ত্র রেখে দিয়ে বলছে: এখন আর জিহাদ নেই, জিহাদ শেষ হয়ে গেছে। এ কথা শুনে তিনি (ﷺ) তাকে বললেন : তারা মিথ্যা বলছে। জিহাদের আদেশ এসেছে। আর সর্বদা আমার উম্মতের মাঝে একদল দীনের জন্য যুদ্ধ করতে থাকবে। এখনই আল্লাহ কেয়ামত পর্যন্ত তাদের দিকে মানুষের অন্তর ঘুরিয়ে দেবেন। আর আল্লাহ তাদেরকে (মানুষদের) তাদের দ্বারা রিজিক দান করবেন।আল্লাহ কেয়ামত পর্যন্ত ঘোড়ার ললাটের সাথে কল্যাণকে সম্পৃক্ত করে রেখেছেন। আমাকে এ কথা ওহী দ্বারা জানানো হয়েছে যে, অচিরেই আমাকে তুলে নেয়া হবে (ইন্তেকাল হবে), [চিরদিন] আমাকে রাখা হবে না। আমার পরে তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। তোমরা একে অন্যের সাথে হানাহানি করবে, আর ঈমানদারদের নিরাপদ ঠিকানা হবে শামে (সিরিয়ায়)।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫৬২

أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا مَحْبُوبُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ يَعْنِي الْفَزَارِيَّ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " الْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، الْخَيْلُ ثَلَاثَةٌ: فَهِيَ لِرَجُلٍ أَجْرٌ، وَهِيَ لِرَجُلٍ سَتْرٌ، وَهِيَ عَلَى رَجُلٍ وِزْرٌ، فَأَمَّا الَّذِي هِيَ لَهُ أَجْرٌ، فَالَّذِي يَحْتَبِسُهَا فِي سَبِيلِ اللَّهِ فَيَتَّخِذُهَا لَهُ، وَلَا تُغَيِّبُ فِي بُطُونِهَا شَيْئًا، إِلَّا كُتِبَ لَهُ بِكُلِّ شَيْءٍ غَيَّبَتْ فِي بُطُونِهَا أَجْرٌ، وَلَوْ عَرَضَتْ لَهُ مَرْجٌ " وَسَاقَ الْحَدِيثَ

বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা কেয়ামত পর্যন্ত ঘোড়ার ললাটে কল্যাণ বেঁধে রেখেছেন। ঘোড়া তিন প্রকার: এক প্রকার ঘোড়া- মানুষ যার দ্বারা সওয়াব লাভ করে। আর এক প্রকার ঘোড়া, যা অন্তরালস্বরূপ হয়ে থাকে এবং এক প্রকার ঘোড়া যা বোঝাস্বরূপ। সওয়াবের ঘোড়া তো ঐ ঘোড়া, যাকে (মালিক) আল্লাহর পথে জিহাদের জন্য আটকে রাখে (লালন পালন করে) এবং প্রয়োজনমত তাকে জিহাদে ব্যবহার করা হয়। যা কিছু সে খায়, যা কিছু তার পেটের ভেতরে গায়েব করে, তার সবই তার জন্য সওয়াব হয়। যদিও নতুন চারণভূমিতে সে তার সামনে দেখা দেয়। হাদিসের শেষ পর্যন্ত বর্ণনা করেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫৬৩

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " الْخَيْلُ لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سَتْرٌ، وَعَلَى رَجُلٍ وِزْرٌ، فَأَمَّا الَّذِي هِيَ لَهُ أَجْرٌ: فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ، فَأَطَالَ لَهَا فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، فَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا ذَلِكَ فِي الْمَرْجِ أَوِ الرَّوْضَةِ كَانَ لَهُ حَسَنَاتٌ، وَلَوْ أَنَّهَا قَطَعَتْ طِيَلَهَا ذَلِكَ، فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ، كَانَتْ آثَارُهَا - وَفِي حَدِيثِ الْحَارِثِ - وَأَرْوَاثُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهَرٍ فَشَرِبَتْ مِنْهُ وَلَمْ يُرِدْ أَنْ تُسْقَى، كَانَ ذَلِكَ حَسَنَاتٍ فَهِيَ لَهُ أَجْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا تَغَنِّيًا وَتَعَفُّفًا وَلَمْ يَنْسَ حَقَّ اللَّهِ عَزَّ وَجَلَّ فِي رِقَابِهَا وَلَا ظُهُورِهَا، فَهِيَ لِذَلِكَ سَتْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِيَاءً وَنِوَاءً لِأَهْلِ الْإِسْلَامِ، فَهِيَ عَلَى ذَلِكَ وِزْرٌ "وَسُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَمِيرِ، فَقَالَ: " لَمْ يَنْزِلْ عَلَيَّ فِيهَا شَيْءٌ إِلَّا هَذِهِ الْآيَةُ الْجَامِعَةُ الْفَاذَّةُ: {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ} [الزلزلة: 8] "

বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ঘোড়া কোনো লোকের জন্য সাওয়াবের কারণ হয়ে থাকে। কারো জন্য তা ঢালস্বরূপ আর কারো জন্য তা বোঝারস্বরূপ। ঘোড়া ঐ ব্যক্তির জন্য সাওয়াবের মাধ্যম, যে তাকে আল্লাহর রাস্তায় প্রতিপালন করে। সে তার রশি বাগান এবং চারণভূমিতে লম্বা করে দেয়, সেই ঘোড়া সে রশিতে বাঁধা অবস্থায় যতদূর পর্যন্ত চরবে, তাতে তার জন্য নেকি লেখা হবে। যদি সে রশি ছিঁড়ে কোনো উঁচুস্থানে চরে তবে এর প্রত্যেক পদক্ষেপে তার জন্য নেকি লেখা হবে। আর হারিসের বর্ণনায় আছে, তার গোবরেরও সাওয়াব লেখা হবে। যদি ঐ ঘোড়া কোনো নহরের পানি পান করে, অথচ মালিকের পানি পান করানোর কোনো ইচ্ছা নেই, তবুও তা মালিকের জন্য সাওয়াব লেখা হবে। এরূপ ঘোড়া সাওয়াবের মাধ্যম হয়ে থাকে।যে তা স্বাবলম্বী হওয়ার জন্য প্রতিপালন করে, অথবা মানুষের কাছে চাওয়া থেকে বাঁচার জন্য এবং ঘোড়ার ঘাড়ে ও পিঠে ভারবহন করতে মহান ও মহীয়ান আল্লাহর ‘হক’-এর কথা বিস্মৃত হয় না তাহলে ঘোড়া তার জন্য অন্তরালস্বরূপ। আর ঐ ব্যক্তির জন্য পাপ, যে ব্যক্তি তা নিয়ে অহংকার করে, লোক দেখানো এবং মুসলিমের সাথে শত্রুতার জন্য পালন করে।কোনো ব্যক্তি নবী (ﷺ)-কে গাধার কথা সম্পর্কে প্রশ্ন করলে, তিনি (ﷺ) বললেন: এ ব্যাপারে এখনও কিছু আমার ওপর নাজিল হয়নি। তবে এই আয়াত যা ব্যাপক অর্থবোধক। আল্লাহ বলেন: "কেউ অণু পরিমাণ নেককাজ করলে তা সে দেখতে পাবে, আর কেউ অণু পরিমাণ মন্দ কাজ করলে তা-ও সে দেখতে পাবে"- (সূরা আয্‌-জালজালাহ ৯৯: ৮)।

২৮/২. অধ্যায়ঃ

ঘোড়ার প্রতি ভালবাসা

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫৬৪

أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: «لَمْ يَكُنْ شَيْءٌ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ النِّسَاءِ مِنَ الْخَيْلِ»

বর্ণনাকারী আনাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট স্ত্রীজাতির পর ঘোড়া অপেক্ষা আর প্রিয় কোনো বস্তু ছিল না।

২৮/৩. অধ্যায়ঃ

কোন্ বর্ণের ঘোড়া উত্তম?

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫৬৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الْبَزَّازُ هِشَامُ بْنُ سَعِيدٍ الطَّالَقَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُهَاجِرٍ الْأَنْصَارِيُّ، عَنْ عَقِيلِ بْنِ شَبِيبٍ، عَنْ أَبِي وَهْبٍ - وَكَانَتْ لَهُ صُحْبَةٌ - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَسَمَّوْا بِأَسْمَاءِ الْأَنْبِيَاءِ، وَأَحَبُّ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ، عَبْدُ اللَّهِ، وَعَبْدُ الرَّحْمَنِ، وَارْتَبِطُوا الْخَيْلَ، وَامْسَحُوا بِنَوَاصِيهَا وَأَكْفَالِهَا وَقَلِّدُوهَا، وَلَا تُقَلِّدُوهَا الْأَوْتَارَ، وَعَلَيْكُمْ بِكُلِّ كُمَيْتٍ أَغَرَّ مُحَجَّلٍ، أَوْ أَشْقَرَ أَغَرَّ مُحَجَّلٍ، أَوْ أَدْهَمَ أَغَرَّ مُحَجَّلٍ»

বর্ণনাকারী আবূ ওয়াহাব (রাঃ)

যিনি (রাসূলুল্লাহ ﷺ-এর) সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা নবীদের নামে নাম রাখবে। আর আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় নাম হলো ‘আবদুল্লাহ’ এবং ‘আবদুর রহমান’।তোমরা ঘোড়া লালন-পালন করবে। এর মাথায় এবং পেছনে হাত বুলাবে আর এর গলায় মালা পরাবে। জাহিলিয়্যাতের অনুকরণীয় ঘণ্টাযুক্ত মালা পরাবে না। লাল কালো মিশ্র বর্ণের ঘোড়া পালন করবে, যার কপাল এবং সামনের ও পেছনের পা সাদা হয় অথবা লাল রঙের ঘোড়া, যার কপাল সাদা এবং সামনের পা-ও সাদা।

২৮/৪. অধ্যায়ঃ

যে ঘোড়ার তিন পা সাদা

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫৬৬

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، ح وَأَنْبَأَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَكْرَهُ الشِّكَالَ مِنَ الْخَيْلِ» وَاللَّفْظُ لِإِسْمَاعِيلَ "

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

নবী (ﷺ) শিকাল ঘোড়া পছন্দ করতেন না।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫৬৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي سَلْمُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ كَرِهَ الشِّكَالَ مِنَ الْخَيْلِ»، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: " الشِّكَالُ مِنَ الْخَيْلِ: أَنْ تَكُونَ ثَلَاثُ قَوَائِمَ مُحَجَّلَةً وَوَاحِدَةٌ مُطْلَقَةً، أَوْ تَكُونَ الثَّلَاثَةُ مُطْلَقَةً وَرِجْلٌ مُحَجَّلَةً، وَلَيْسَ يَكُونُ الشِّكَالُ، إِلَّا فِي رِجْلٍ، وَلَا يَكُونُ فِي الْيَدِ "

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি শিকাল ঘোড়া অপছন্দ করতেন।আবু আবদুর রহমান (রহঃ) বলেন: শিকাল ঐ ঘোড়াকে বলা হয়, যার তিন পা সাদা এবং এক পা অন্য রঙের। অথবা তিন পা অন্য রঙের এবং এক পা সাদা। আর শিকাল কেবলমাত্র পায়ের ক্ষেত্রে হয়, হাতে হয় না।

২৮/৫. অধ্যায়ঃ

ঘোড়ায় অশুভ হওয়া

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫৬৮

أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ مَنْصُورٍ وَاللَّفْظُ لَهُ قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " الشُّؤْمُ فِي ثَلَاثَةٍ: الْمَرْأَةِ، وَالْفَرَسِ، وَالدَّارِ "---[حكم الألباني] شاذ والمحفوظ بلفظ إن كان الشؤم في شيء ففي

বর্ণনাকারী সালিম(রহঃ)

সালিম (রহঃ) তাঁর পিতার সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: তিন বস্তুর মধ্যে অশুভ বা অকল্যাণ রয়েছে: নারী, ঘোড়া এবং ঘরে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫৬৯

أَخْبَرَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ حَمْزَةَ، وَسَالِمٍ، ابْنَيْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الشُّؤْمُ فِي الدَّارِ وَالْمَرْأَةِ وَالْفَرَسِ»

বর্ণনাকারী আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন বস্তুর মধ্যে কুলক্ষণ রয়েছে- নারী, ঘোড়া এবং ঘর।

[১] নারীর মধ্যে কুলক্ষণ এই যে, যার স্বভাব-চরিত্র খারাপ বা যে কটু কথা বলে। ঘোড়ার কুলক্ষণ এই যে, যা কাল রংয়ের হয় এবং লাথি মারে; আর ঘরের কুলক্ষণ হলো- এর প্রতিবেশী ভাল না হওয়া বা যেখানে শীত, বর্ষা ও গরমে আরাম নেই।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৫৭০

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِنْ يَكُ فِي شَيْءٍ: فَفِي الرَّبْعَةِ، وَالْمَرْأَةِ، وَالْفَرَسِ "

বর্ণনাকারী জাবির (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোনো বস্তুতে অকল্যাণ থেকে থাকলে তা বাড়ি, নারী এবং ঘোড়ার মধ্যে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18