হজ্জ
২০/৪৪. অধ্যায়ঃ
মিনা’র দিবসগুলোর রোযা
মুয়াত্তা ইমাম মালিক
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللهِ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صِيَامِ أَيَّامِ مِنًى.
বর্ণনাকারী সুলায়মান ইবনু ইয়াসার (র)
রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আইয়্যামে তাশরীকে রোযা রাখতে নিষেধ করেছেন। [১] (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)
[১] কুরবানীর ঈদের পর তিনদিন (১৩ তারিখ পর্যন্ত) হল আইয়্যামে তাশরীক।