হজ্জ

২০/৩৪. অধ্যায়ঃ

তাওয়াফের সময় রমল করা (কিছুটা দ্রুত হাঁটা)

মুয়াত্তা ইমাম মালিক

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّهُ رَأَى عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ أَحْرَمَ بِعُمْرَةٍ مِنْ التَّنْعِيمِ قَالَ ثُمَّ رَأَيْتُهُ يَسْعَى حَوْلَ الْبَيْتِ الْأَشْوَاطَ الثَّلَاثَة.

বর্ণনাকারী হিশাম ইবনু উরওয়াহ (র)

হিশাম ইবনু উরওয়াহ (র) তাঁর পিতা হতে বর্ণনা করেন যে, তিনি আবদুল্লাহ্ ইবনু যুবায়র (রা)-কে তান’য়ীম নামক স্থান হতে উমরার ইহ্‌রাম বাঁধতে দেখেছেন এবং বায়তুল্লাহ্‌র চতুষ্পার্শ্বে প্রথম তিন তাওয়াফে রমল করতে দেখেছেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18