হজ্জ
২০/৮. অধ্যায়ঃ
ইহরামের মীকাত বা স্থানসমূহ
মুয়াত্তা ইমাম মালিক
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ الثِّقَةِ عِنْدَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ أَهَلَّ مِنْ إِيلِيَاءَ.
বর্ণনাকারী মালিক (র)
মালিক (র) জনৈক নির্ভরযোগ্য ব্যক্তির কাছে শুনেছেন যে, আবদুল্লাহ্ ইবনু উমার (রা) এলিয়া (বায়তুল মুকাদ্দাস) হতে ইহরাম বেঁধেছিলেন। [১] (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)
[১] মীকাতের পূর্বে ইহরাম বাঁধা ইমাম আবূ হানীফা (র) ও ইমাম শাফিঈ (র)-এর নিকট উত্তম।