হজ্জ
২০/১. অধ্যায়ঃ
ইহরামকালীন গোসল
মুয়াত্তা ইমাম মালিক
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ أَنَّهَا وَلَدَتْ مُحَمَّدَ بْنَ أَبِي بَكْرٍ بِالْبَيْدَاءِ فَذَكَرَ ذَلِكَ أَبُو بَكْرٍ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مُرْهَا فَلْتَغْتَسِلْ ثُمَّ لِتُهِلَّ.
বর্ণনাকারী আসমা বিনত উমাইস (রা)
বায়দা নামক স্থানে মুহাম্মদ ইবনু আবূ বক্র (রা)-এর জন্ম হয়। আবূ বক্র সিদ্দীক (রা) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে এই সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, আসমাকে বলে দিন সে যেন গোসল করে ইহরাম বেঁধে নেয়। (সহীহ, মুসলিম ১২০৯)