কুরআন

১৫/৯. অধ্যায়ঃ

দু’আর নিয়ম

মুয়াত্তা ইমাম মালিক

و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى هُدًى إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ اتَّبَعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى ضَلَالَةٍ إِلَّا كَانَ عَلَيْهِ مِثْلُ أَوْزَارِهِمْ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا.

বর্ণনাকারী মালিক (র)

তাঁর নিকট খবর পৌঁছেছে যে, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেকোন আহ্বানকারী হিদায়াতের দিকে আহ্বান করবে তবে তাকে তার অনুসরণকারীদের সমান পুণ্য দেয়া হবে। অনুসরণকারীদের পুণ্য হতে বিন্দুমাত্র কম করা হবে না। আর যেকোন আহ্বানকারী পথভ্রষ্টতার দিকে আহ্বান করবে, তবে তার উপর অনুসরণকারীদের পাপসমূহের সমান পাপ বর্তাবে। তাতে অনুসরণকারীদের পাপসমূহের এতটুকুও কম করা হবে না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18