নামাযের ভুলভ্রান্তি
৪/১. অধ্যায়ঃ
ভুলভ্রান্তি হলে কি করণীয়
মুয়াত্তা ইমাম মালিক
و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنِّي لَأَنْسَى أَوْ أُنَسَّى لِأَسُنَّ.
বর্ণনাকারী মালিক (র)
তাঁর কাছে হাদীস পৌঁছেছে যে, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ভুলে থাকি অথবা ভুলিয়ে দেয়া হয় এজন্য, যেন আমি হুকুম বা বিধান বর্ণনা করি। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)