নামায
৩/১৬. অধ্যায়ঃ
নামাযে সংশয় সৃষ্টি হলে মুসল্লির স্মরণ মুতাবিক নামায পূর্ণ করা
মুয়াত্তা ইমাম মালিক
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ زَيْدٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَتَوَخَّ الَّذِي يَظُنُّ أَنَّهُ نَسِيَ مِنْ صَلَاتِهِ فَلْيُصَلِّهِ ثُمَّ لْيَسْجُدْ سَجْدَتَيْ السَّهْوِ وَهُوَ جَالِسٌ.
বর্ণনাকারী সালিম ইবনু আবদুল্লাহ (র)
আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) বলেন, তোমাদের কেউ নামাযে (কত রাক’আত আদায় হল সে বিষয়) সন্দেহে লিপ্ত হলে সে তার ধারণা মত কত রাক’আত নামায ভুলে গিয়েছে, তা স্থির করবে এবং (সে মত) নামায আদায় করবে। তারপর বসা অবস্থায় ভুলের জন্য দুটি সিজদা করবে। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)