শরাবের বর্ণনা অধ্যায়

৪২/৩. অধ্যায়ঃ

যে দুই বস্তু মিলিয়ে নাবীয বানান নিষিদ্ধ

মুয়াত্তা ইমাম মালিক

و حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُنْبَذَ الْبُسْرُ وَالرُّطَبُ جَمِيعًا وَالتَّمْرُ وَالزَّبِيبُ جَمِيعًا

বর্ণনাকারী আতা ইব্নু ইয়াসার (র)

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা ও পাকা খেজুর একত্রে ভিজিয়ে রাখতে এবং আঙ্গুর ও খেজুর একত্রে ভিজিয়ে রাখতে নিষেধ করেছেন। কেননা এতে সত্বর মাদকতা আসার সন্দেহ রয়েছে। (বুখারী ৫৬০, মুসলিম ১৯৮৬, জাবের (রা) থেকে মুত্তাসিল সনদে বর্ণনা করেন তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18