ক্রয়-বিক্রয় সংক্রান্ত

৩১/২৩. অধ্যায়ঃ

মজুতকরা এবং মুনাফার অপেক্ষায় থাকা

মুয়াত্তা ইমাম মালিক

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يُونُسَ بْنِ يُوسُفَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ مَرَّ بِحَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ وَهُوَ يَبِيعُ زَبِيبًا لَهُ بِالسُّوقِ فَقَالَ لَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِمَّا أَنْ تَزِيدَ فِي السِّعْرِ وَإِمَّا أَنْ تُرْفَعَ مِنْ سُوقِنَا.

বর্ণনাকারী সা’ঈদ ইবনু মুসায়্যাব (রহঃ)

উমার ইবনু খাত্তাব (রাঃ) [একবার বাজারে] হাতিব ইবনু আমি বালতায়া (রাঃ)-এর নিকট দিয়ে পথ অতিক্রম করিতেছিলেন। তিনি [হাতিব (রাঃ)] বাজারে তাঁর কিশমিশ বিক্রয় করিতেছিলেন। [বাজারদর হতে সস্তা মূল্যে] উমার (রাঃ) তাঁকে বললেনঃ হয়তো মূল্য বাড়িয়ে বিক্রয় করুন, নচেৎ আমাদের বাজার হতে পণ্য গুটিয়ে নিন। [১] (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

[১] এটাই এক সম্প্রদায়ের অভিমত। তাঁরা বলেনঃ বাজারদরের কম মূল্যে বিক্রয় নিষিদ্ধ, এতে অপরের ক্ষতি জড়িত আছে। ইবনু রুশদ বলেন, এটা ঠিক নয়। কম দামে বিক্রয় মন্দ কাজ নয়। উহা নিষিদ্ধ হওয়ার কোন যুক্তি নাই। উমার (রা) কর্তৃক হাতিব ইবনু আবি বালতায়া সাহাবীকে বাজারে অল্পদামে বিক্রয় করা হতে বারণ রাখার নির্দেশ ছিল পরামর্শ স্বরূপ। জরুরী কোন নির্দেশ নয়। এটাও বর্ণিত আছে যে, উমার (রা) পরে হাতিবের গৃহে গিয়ে তাঁকে গৃহে বা বাজারে যেখানে ইচ্ছা বিক্রয়ের অনুমতি দিয়েছিলেন। তিনি বলেছেনঃ আমি শহরবাসীদের মঙ্গলার্থে এটা বলেছি। এটা জরুরী কোন হুকুম নয়। আপনি যেরূপ ইচ্ছা বিক্রয় করুন। -আওজাযুল মাসালিক

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18