তালাক অধ্যায়
২৯/৩৫. অধ্যায়ঃ
শোক পালনের ব্যাপারে করণীয়
মুয়াত্তা ইমাম মালিক
و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ لِامْرَأَةٍ حَادٍّ عَلَى زَوْجِهَا اشْتَكَتْ عَيْنَيْهَا فَبَلَغَ ذَلِكَ مِنْهَا اكْتَحِلِي بِكُحْلِ الْجِلَاءِ بِاللَّيْلِ وَامْسَحِيهِ بِالنَّهَارِ.
বর্ণনাকারী উম্মে সালমা (রা)
স্বামীর জন্য শোক পালন করছিল এমন এক মহিলাকে, যার চক্ষুতে পীড়া হয়েছিল এবং চক্ষুপীড়া চরমে পৌঁছেছিল, বলেছিলেন, ইস্মিদ সুরমা রাত্রিতে চক্ষুতে লাগাও, দিনের বেলায় সুরমা মুছে ফেল। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)