তালাক অধ্যায়

২৯/৬. অধ্যায়ঃ

স্ত্রীর সাথে মিলিত হবে না বলে শপথ করলে তার কি হুকুম

মুয়াত্তা ইমাম মালিক

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّهُ كَانَ يَقُوْلُ: إِذَا آلَى الرَّجُلُ مِنْ امْرَأَتِهِ لَمْ يَقَعْ عَلَيْهِ طَلَاقٌ وَإِنْ مَضَتْ الْأَرْبَعَةُ الْأَشْهُرِ حَتَّى يُوقَفَ فَإِمَّا أَنْ يُطَلِّقَ وَإِمَّا أَنْ يَفِيءَ قَالَ مَالِك وَذَلِكَ الْأَمْرُ عِنْدَنَا.

বর্ণনাকারী আলী ইবনু আবী তালিব (রা)

কোন ব্যক্তি তার স্ত্রীর ব্যাপারে ‘ঈলা’ করলে উহাতে তালাক হবে না। যদি ঈলার পর চার মাস অতিবাহিত হয় (সে কিছু না করে), তবে তাকে বন্দী করা হবে, হয়ত সে তালাক দিবে নতুবা ঈলা হতে ফিরে আসবে (অর্থাৎ স্ত্রীকে গ্রহণ করে কসমের কাফ্ফারা দিবে)। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)মালিক (র) বলেন, আমাদের কাছে এটাই সিদ্ধান্ত।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18