ফারায়েয
২৭/১৩. অধ্যায়ঃ
ভিন্ন ধর্মীয় লোকদের মীরাস
মুয়াত্তা ইমাম মালিক
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّهُ أَخْبَرَهُ إِنَّمَا وَرِثَ أَبَا طَالِبٍ عَقِيلٌ وَطَالِبٌ وَلَمْ يَرِثْهُ عَلِيٌّ قَالَ فَلِذَلِكَ تَرَكْنَا نَصِيبَنَا مِنْ الشِّعْبِ.
বর্ণনাকারী আলী ইবনু আবি তালিব (রা)
যখন আবূ তালিবের মৃত্যু হয়েছে তখন তার ছেলে আকীল ও তালিব তার ওয়ারিস হয়েছে। কিন্তু আলী তার ওয়ারিস হয়নি। এজন্য আমরা মক্কার ঘরের নিজের অংশ ছেড়ে দিয়েছে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)(কেননা এরা উভয়ে তখন কাফের ছিল, পরে আকীল মুসলমান হয়ে গিয়েছিল আর তালিব নিরুদ্দেশ হয়ে গিয়েছিল।)