ফারায়েয
২৭/১০. অধ্যায়ঃ
ফুফুর মীরাস
মুয়াত্তা ইমাম মালিক
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ أَنَّهُ سَمِعَ أَبَاهُ كَثِيرًا يَقُولُ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَقُولُ عَجَبًا لِلْعَمَّةِ تُورَثُ وَلَا تَرِثُ.
বর্ণনাকারী মুহাম্মদ ইবনু আবূ বাক্র ইবনু হাজম (র)
তিনি তার পিতাকে অনেক বার বলতে শুনেছেন যে, উমার ইবনু খাত্তাব (রা) বলতেন, ফুফুর ব্যাপার আশ্চর্যজনক, তিনি মীরাস পান না কিন্তু তার মীরাস অন্যরা পায়। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)